সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-৩০, | ১১:০৮:০২ |

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব দিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তিনি বলেন, পুলিশ ক্যাডারে কাউকে সুপারিশ করার আগেই তাঁর বৈবাহিক, শারীরিক ও অন্যান্য বিষয়াদি খতিয়ে দেখা দরকার।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান র‍্যাবের ডিজি। পুলিশ সপ্তাহের প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাজারবাগ পুলিশ লাইনসের অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য দেন। তারপর দুজন পুলিশ সদস্য প্রধান উপদেষ্টার কাছে পুলিশের পক্ষ থেকে তাঁদের দাবি বা প্রস্তাব উত্থাপন করেন। তাঁরা বিশেষ ভাতা ও স্বাধীন কমিশনের দাবি করেন। তাঁদের মধ্যে ঢাকা জেলার নারী পুলিশ কনস্টেবল সামিয়া স্বর্ণা প্ৰধান উপদেষ্টার কাছে এক মাসের বেতনের সমপরিমাণ বাড়তি ভাতা দাবি করেন।

অনুষ্ঠানে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে স্বাধীন কমিশন গঠনের দাবি জানান পুলিশ সদর দপ্তরের এএসপি মো. আল আসাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। কিন্তু পুলিশ সংস্কার কমিশনে বিষয়টি সেভাবে আসেনি। স্বাধীন কমিশন গঠনের বিষয়ে তাঁরা আরও বিশদ আলোচনার কথা বলেছেন। জাতীয় ঐকমত্য কমিশনেও স্বাধীন কমিশন নিয়ে আলোচনা হয়নি। তবে পুলিশকে স্বাধীন ও প্রভাবমুক্ত একটি পরিচ্ছন্ন বাহিনী করতে হলে এখনই স্বাধীন কমিশন গঠন করা প্রয়োজন।’

প্রধান উপদেষ্টা তাঁদের দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং এই দাবি যৌক্তিক বলে তিনি তাঁর বক্তব্যে বলেন। প্রতিটি দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তারা সমস্যা, সংকট, ক্ষোভ ও কষ্টের কথা বলেন।

মতবিনিময় সভায় র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান পুলিশ ক্যাডার বা এএসপি পদে অবিবাহিতদের নিয়োগের প্রস্তাব করেন। তিনি বলেন, ‘পুলিশ ক্যাডারে সুপারিশ হওয়ার আগেই প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক উচ্চতা, ফিটনেস এগুলো দেখা উচিত। তাঁরা পুলিশ ক্যাডারে সুপারিশ পাওয়ার পর এসব কর্মকাণ্ড গ্রহণ করা হয়।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...