✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতের সঙ্গে আওয়ামী লীগের সব চুক্তি বাতিল চেয়ে ‘গেট লক’ কর্মসূচি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১১, | ১১:০৪:১৬ |

দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে তার মেয়ে শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা সব ধরনের চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ‘গেট লক’ কর্মসূচি নিয়ে বসেছে ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’ নামের একটি সংগঠন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের শাহবাগ জোনের পেট্রল ইন্সপেক্টর বুলবুল আহমেদ বলেছেন, হাই কোর্টের উল্টাদিকে ওই মন্ত্রণালয়ের সামনে মঙ্গলবার ((১১ ফেব্রুয়ারি) দুপুর একটা থেকে আধাঘণ্টা বসেছিলেন সংগঠনের সদস্যরা। এসময় ফিলিস্তিনি রাষ্ট্রদূতের গাড়ি মন্ত্রণালয়ের ভেতের ঢুকতে কিছুটা বাধাগ্রস্ত হয়।

ইন্সপেক্টর বুলবুল আহমেদ বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রদূতের গাড়ি আসার তাদের গেইট ছেড়ে সরে দাঁড়াতে বললে তারা সরে দাঁড়ায়। পরে রাষ্ট্রদূতের গাড়ি নিরাপদে প্রবেশ করে।

‘আগ্রাসন বিরোধী আন্দোলন’ সংগঠনের সদস্য আল আমিন বলেন, শেখ মুজিব সরকারের সময় এবং শেখ হাসিনার সরকারের সময় ভারতের সঙ্গে যেসব চুক্তি বাংলাদেশ করেছে তা বাতিলের দাবি রাখছি কয়েকদিন ধরেই।

এ ব্যাপারে সরকারকে স্মারকলিপি দেওয়া হয়েছে জানিয়ে আল আমিন অভিযোগ করে বলেন, “আমাদের দাবির ব্যাপারে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না বলেই আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেইট লক কর্মসূচি পালন করছি।”

বুধবারও একই কর্মসূচির ঘোষণা দিয়ে সংগঠনের সদস্যরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেইট ছাড়েন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা বুলবুল আহমেদ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..