সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্কারোপ ট্রাম্পের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১১, | ১০:৫২:০২ |

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওয়াশিংটনের
ওভাল অফিসে এ–সংক্রান্ত নির্বাহী আদেশে তিনি সই করেছেন।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘আজ আমি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমাদের শুল্ক সহজ করে এনেছি। কোনো ধরনের ব্যতিক্রম ও রেয়াত ছাড়াই এটা ২৫ শতাংশ হবে।’

ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমদানি শুল্ক আরোপকে ‘একটি বড় ঘটনা’ মন্তব্য করে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, এটা আমেরিকাকে আবারও ধনী করার সূচনা করবে।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি অটোমোবাইল, ওষুধপত্র আর কম্পিউটার চিপের ওপর বাড়তি শুল্ক আরোপের বিষয়ে বিবেচনা করবেন।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, বিশ্বের যেকোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা (আমদানি) সব ধরনের ইস্পাতের ও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নতুন শুল্কহার প্রযোজ্য হবে।

ট্রাম্প তার প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ইস্পাত ও অ্যালুমিনিয়ামে একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন।

ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের শিল্পকারখানাগুলো এশিয়া আর ইউরোপের দেশগুলোর সঙ্গে অন্যায্য প্রতিযোগিতার মুখোমুখি হয়। তাই দেশের শিল্পকারখানাগুলোকে বাঁচাতে তিনি এমন শুল্ক আরোপের পক্ষে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...