✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গুলশানে পুতুলের ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২৯, | ১০:৪৭:৩৯ |

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

ক্রোক আদেশের বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম। তিনি জানান, দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মনিরুল ইসলাম আদালতের কাছে পুতুলের গুলশানের ফ্ল্যাটটি ক্রোক করার আবেদন করেন।

দুদকের করা আবেদনে বলা হয়, ‘অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি সায়মা ওয়াজেদের স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

‘অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের উল্লিখিত স্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এ মর্মে ক্রোক এবং রিসিভার নিয়োগের আদেশ দানে সদয় মর্জি হয়।’

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে পূর্বাচল নতুন শহরে ১০ কাঠার প্লট বরাদ্দে অনিয়ম, সার্টিফিকেট জালিয়াতি, সূচনা ফাউন্ডেশনে নামে অর্থ আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুদক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..