✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০৪-২৯, | ১০:৪৫:০৩ |মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আমেরিকার সঙ্গে বিশ্বও চালাচ্ছেন। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দুটি মেয়াদের মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে চাইলে মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে এ কথা বলেন ট্রাম্প।
সাক্ষাৎকারে ট্রাম্প গর্ব করে বলেন, ‘প্রথম মেয়াদে আমার দুটি কাজ ছিল– দেশ পরিচালনা করা এবং টিকে থাকা। আর দ্বিতীয় মেয়াদে আমি দেশ এবং গোটা বিশ্বকে পরিচালনা করছি।’
ট্রাম্প জানান, প্রথমবারের তুলনায়, দ্বিতীয় মেয়াদে নিজেকে বেশি শক্তিশালী মনে হচ্ছে তাঁর। প্রশাসনে এবার সমস্ত বিশ্বস্ত লোকজন রয়েছেন। আগের মেয়াদে কিছু কুটিল লোকজন ছিল।
নিজের কাজের কথা ভেবে খুব আনন্দ হচ্ছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি যা করি তা বিবেচনা করলে আমি অনেক আনন্দ করছি এবং গুরুত্বপূর্ণ কাজ করছি।’
বিভিন্ন মিথ্যা দাবি পিছু ছাড়ে না কেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি একজন সৎ মানুষ এবং আমি আমার সমস্ত হৃদয় দিয়ে এটি বিশ্বাস করি। এ জন্য না চাইতেও অনেক কিছু ঘটে।’
সম্প্রতি ট্রাম্প সরকারের বড় বিপর্যয় ফাঁস করে ‘দ্য আটলান্টিক’। যে সাংবাদিকের সামনে ট্রাম্পের প্রতিরক্ষা সচিব ইয়েমেনে যুদ্ধের পরিকল্পনা ফাঁস করে দেন বলে অভিযোগ, তিনি দ্য আটলান্টিকেরই প্রধান সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ। তাই এই সাময়িকীতে ট্রাম্প সাক্ষাৎকার দিতে রাজি হলেন কী করে, সেটি নিয়ে নানা জল্পনা চলছে। অবশ্য সাক্ষাৎকারের আগে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, ‘কৌতূহলের বশবর্তী হয়ে এই সাক্ষাৎকার দিচ্ছি। এখন নিজের সঙ্গেই নিজের প্রতিযোগিতা আমার। দেখতে চাই আটলান্টিক সত্য বলে কি না’।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||