✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২৭, | ১০:২৮:২৪ |

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৮ মে থেকে ১৯ মে পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল। রোববার (২৭ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য জহিরুল হক ভূঁইয়া এ ঘোষণা দেন। এর আগে তিনি পিএসসির সংস্কার চেয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনা করেন।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতসহ পিএসসি সংস্কারের দাবিতে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। রোববার রাতেও শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এর মধ্যেই পরীক্ষা স্থগিতের ঘোষণা এলো।

আন্দোলনকারীদের ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে করা; আগে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করে তারপর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া; কমিশনে বসিয়ে খাতা দেখানোর ব্যবস্থা করা; অতি দ্রুত কমিশনের বিজ্ঞ সদস্যদের সংখ্যা ২৫ থেকে ৩০ জনে উন্নীত করা; ভাইভা শেষ হওয়ার পর এবং রেজাল্টের আগে ক্যাডার চয়েজ প্রত্যাহারের সুযোগ প্রদান।

এছাড়া ৪৫তম থেকে ৪৭তম বিসিএসের ক্ষেত্রে ভাইভার পূর্বে পুনরায় ক্যাডার চয়েজ পূরণের সুযোগ প্রদান; প্রিলিমিনারির কাট অব মার্ক এবং প্রিলি, লিখিত ও ভাইভার মার্কস প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে রুটিন ঘোষণা করা; সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ ও যথাসম্ভব স্বচ্ছকরণ, ভেরিফিকেশনের হয়রানি লাঘবে ব্যবস্থা গ্রহণ এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষকরণ এবং ৪৪তম বিসিএসের ক্যাডার পদ বৃদ্ধি ও নন ক্যাডার বিধি’২৩ সংস্কার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..