সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত-পাকিস্তান চাইলে সমঝোতার জন্য প্রস্তুত বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২৭, | ১০:২৭:২৯ |
বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায় এবং ভারত-পাকিস্তান উত্তেজনা আলোচনার মাধ্যমেই সমাধানের আহ্বান জানায় বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার (২৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত-পাকিস্তান চাইলে বাংলাদেশ সমঝোতার জন্য প্রস্তুত। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই।
তিনি বলেন, ভারতে বাংলাদেশিদের গ্রেপ্তারের বিষয়ে অফিসিয়াল কোনো নোটিশ নেই। জরুরি প্রয়োজন না থাকলে এমন পরিস্থিতিতে ভারত ভ্রমণ না করাই উচিত। ভারত পাকিস্তানের সংঘাতে বাংলাদেশের উপর কোনো প্রভাব পড়বে না।
তিনি আরও জানান, বৈধ ভিসাধারী বাংলাদেশিদের ভারতে আটকের বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি এবং দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকেও এমন কোনো তথ্য জানানো হয়নি। তবে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আমরা নিজেদের স্বার্থেই যা যা প্রয়োজন, তা করবো। প্রয়োজনে আরাকান আর্মির সাথেও যোগাযোগ করবো।
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে দেশে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলেও তিনি আশ্বস্ত করেন। তবে এর ফলে যদি ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে সরকার তা মোকাবিলায় পদক্ষেপ নেবে বলে জানান উপদেষ্টা।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা সোমবার ভোরে রোম থেকে দেশে ফিরবেন।
উপদেষ্টা বলেন, কাতারে সামিটে অংশ নিতেই মূলত কাতার সফর করেছেন প্রধান উপদেষ্টা। কাতারের প্রধানমন্ত্রীর সাথে মিটিং হয়েছে এছাড়াও কমিউনিটি মিটিং ও অনেকগুলো অফিসিয়াল মিটিং হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...