✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কানাডায় উৎসবে গাড়ি হামলা, বেশ কয়েকজন নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২৭, | ১০:১৬:০৯ |

কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে জড়ো হওয়া মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ভ্যাঙ্কুভার পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, ভ্যাঙ্কুভারে লাপু লাপু ডের একটি অনুষ্ঠানে একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ভোররাত ৪টায়)। অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।

ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। পুরো ঘটনা তারা তদন্ত করছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ভ্যাঙ্কুভারের বাসিন্দা ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্থানীয় সময় আনুমানিক রাত ৮টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় ভোররাত ৪টা ১৪ মিনিটে) পূর্ব ৪৩তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের কাছে লাপু লাপু ডে উৎসবে এক ব্যক্তি ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..