✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মালয়েশিয়ায় কর্মী যেতে না পারায় দায়ী রিক্রুটিং এজেন্সি: তদন্ত কমিটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২৭, | ১০:১৪:০৩ |

বাংলাদেশ থেকে ১৭ হাজার ৭৭৭ শ্রমিকের মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সিগুলোর ওপর বর্তায় উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রোববার (২৭ এপ্রিল) সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয়।

এরপর মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার ৭৭৭ জনের টাকা ফেরত দেয়া, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় কি পদক্ষেপ গ্রহণ করা হবে তা আগামী ২৭ আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে মালয়েশিয়ায় প্রায় ২০ হাজার শ্রমিক যেতে না পারার ঘটনায় রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। প্রতিবেদনে দাবি করা হয়, যেসব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরও যেতে পারেনি তার সব দায় রিক্রুটিং এজেন্সিগুলোর।

তারা ভুক্তভোগীদের সব টাকা ফেরত দিতে বাধ্য। তবে এরই মধ্যে এজেন্সিগুলো কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা কিংবা দিলে কত শতাংশ সেসবের কোনো তথ্য প্রতিবেদনে না থাকায় আগামী ২৭ আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আজ নির্দেশ দিয়েছে বেঞ্চ।

গত বছর দেশের ইতিহাসে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আনে গণমাধ্যম। সেখানে বলা হয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ত্রিশ হাজার শ্রমিকের জীবন নষ্ট করে ২০ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।

গতবছরের জুলাইতে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে অর্থ লুটে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে মর্মে হাইকোর্টে একটি রিট করেন আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..