✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১০, | ১০:১২:৩২ |

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন।

দলের মহাসচিব ছাড়াও বৈঠকে আছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি, ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুর, দ্রব্যমূল্যের অবস্থা, পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র, সংস্কার ও নির্বাচনের বিষয়গুলো নিয়ে কথা হবে প্রধান উপদেষ্টার সঙ্গে।

একদিন আগে রবিবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এস নাসির উদ্দিনসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্বাচন সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি তাতে বাধা দেবে।

দেশে চলমান পরিস্থিতির মধ্যে গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..