✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তিন দফা দাবি নিয়ে মাঠে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১০, | ০৯:৪৮:৫৪ |

তিন দাবি নিয়ে মাঠে নেমেছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। তারই অংশ হিসেবে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার চেষ্টা করেছে। পথে বাধা পেয়ে বাংলা মোটর এলাকায় অবস্থান নিয়েছেন তারা। সড়কে অবস্থান নেওয়ার কারণে এই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে জুলাই আন্দোলনের ক্ষতিগ্রস্ত প্রবাসীরা প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার চেষ্টা করলে সকাল দশটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের কারণে সড়কে যানজট সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা বলেন, যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার সাথে আমাদের প্রতিনিধি দল সাক্ষাৎ না করবে। অথবা উপদেষ্টাদের কেউ এসে যদি আমাদের সাথে দেখা না করে আমরা আন্দোলন চালিয়ে যাব।

এসময় আন্দোলনের নেতৃত্ব দেওয়া আরব আমিরাত ফেরত প্রবাসী খালিদ সাইফুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছি। গত ৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, যাতে আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়। কিন্তু দুঃখজনকভাবে, এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

তিনি বলেন, আমাদের বারবার আশ্বাস দেওয়া হলেও, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং উপদেষ্টা আসিফ নজরুল স্যার কোনো কার্যকর উদ্যোগ নেননি। প্রবাসী শ্রমিকদের দুর্দশা চরমে পৌঁছেছে, অথচ সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি।

প্রবাসীদের তিন দফা দাবি হলো— প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিতে হবে; ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করতে হবে; প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে রমনা ট্রাফিকের এডিসি কাজী রোমানা নাসরিন বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে লোকজনকে চেক করে সে দিকে যেতে দেওয়া হচ্ছে। যারা এসেছিল তারা সরে গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..