✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দাবানলে পুড়ছে ইসরায়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২৪, | ০৯:৪২:৩২ |

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল।তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির দমকলকর্মীরা। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

তিবেদনে বলা হয়, স্থানীয়দের ইতোমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচলও।

পরিস্থিতি মোকাবিলায় অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মধ্য ইসরায়েলের মোশাভ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এর পর বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরের ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়াও এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। আগুনের কারণেগাড়িচালকরা তাদের বাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হন।

জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। এ ছাড়া দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। ইতোমধ্যে বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। আগুন নেভাতে গিয়ে সাতজন দমকলকর্মীসহ কমপক্ষে ৯জন আহত হয়েছেন বলে খবর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..