✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সংস্কারের জন্য অপেক্ষা নয়, ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি: সিইসি

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৫-০৪-২৪, | ০৯:৪০:০২ |

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) সংস্কার নিয়ে রাজনৈতিক ঐকমত্যের অপেক্ষায় থাকবে না। কমিশনের আইনসিদ্ধ ক্ষমতার ভেতরে থেকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘অস্ট্রেলিয়া একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে এবং এ লক্ষ্যে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে। ভোটার তালিকা হালনাগাদ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেওয়ার দায়িত্ব ঐকমত্য কমিশনের— এ বিষয়ে ইসি মন্তব্য করতে চায় না। তবে নির্বাচনকে কেন্দ্র করে যা যা করণীয়, তা নিজেদের ক্ষমতার মধ্যে থেকেই প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..