✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জামায়াত অতীত নিয়ে কামড়াকামড়ি করে না: ডা. শফিকুর রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৯, | ০৯:৩৮:০৬ |

জামায়াত ইসলামী অতীত নিয়ে কামড়াকামড়ি করতে পছন্দ করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

‘অতীত অবদানের জন্য জামায়াতের ওপর জনগণের আস্থা নেই’ সম্প্রতি উপদেষ্টা নাহিদ ইসলামের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই কথা উনি কেন বলেছেন সেটা উনিই ভাল বলতে পারবেন। তবে জামায়াত অতীত নিয়ে কামড়াকামড়ি পছন্দ করে না।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট কেন্দ্রীয় সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করে সিলেট মহানগর জামায়াত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘জামায়াত নির্বাচন চায়। অবশ্যই দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে। তবে তার আগে বেসিক কিছু সংস্কার প্রয়োজন। শুধু নির্বাচিত সরকার আসলেই দেশে শান্তি চলে আসবে, এমন না। এর আগেও আমরা নির্বাচিত সরকার দেখেছি। কিন্তু স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আইনশৃঙ্খলা কখনোই খুব ভাল ছিল না। কারণ, দেশের রাজনীতিকদের মধ্যে কোনো স্বচ্ছতা নেই। তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। ভাল সরকার হতে হলে ভাল মানুষ দিয়ে সরকার হতে হবে। যাদের অতীত এবং বর্তমান ভাল।’

তিনি বলেন, ‘একটি বড় গণহত্যার পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে না এনে নির্বাচন দেওয়া যায় না। মৌলিক সংস্কার ছাড়া এই মুহূর্তে নির্বাচন হলে সেটি হবে নির্বাচনের গণহত্যা।’

গাজীপুরের ঘটনা ও দেশে চলমান যৌথবাহিনীর অভিযান সম্পর্কে জামায়াত আমির বলেন, ‘কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না আমরা। তবে সমাজে ডেভিল আছে। সত্যিকারের ডেভিলদের হান্ট করা হলে চলমান ‘অপারেশন ডেভিল হান্টকে’ সমর্থন দিয়ে যাবে জামায়াত।’

সিলেটের নির্বাচনী আসনগুলোতে প্রার্থীর নাম ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েকটি নাম এসেছে। তবে এখনই আনুষ্ঠনিকভাবে কোনো প্রার্থী দেয়নি জামায়াত।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..