সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ১২ শতাংশ মৃত্যু হচ্ছে ক্যান্সারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৯, | ০৯:১৫:১১ |

দেশে মোট মৃত্যুর ১২ শতাংশই হয় ক্যান্সারে। প্রতি লাখ মানুষে ১০৬ জন ক্যান্সারে আক্রান্ত, যাদের ৯৩ শতাংশের বয়স ১৮ থেকে ৭৫ বছর। আর এই রোগের ৩৮টি ধরন পাওয়া গেছে।

দুই লাখ মানুষের উপর পরিচালিত একটি গবেষণার ফলাফলে এই তথ্য উঠে এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এই গবেষণা চালিয়েছে।

সম্প্রতি ‘বাংলাদেশে ক্যান্সারের বোঝা : জনসংখ্যাভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি’ শীর্ষক গবেষণার এই ফলাফল তুলে ধরা হয় একটি অনুষ্ঠানে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই গবেষণার প্রধান ছিলেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান। অনুষ্ঠানে তিনি বলেন, ক্যান্সার বিশ্বে মৃত্যুর প্রধান কারণগুলোর একটি। বাংলাদেশে জনসংখ্যাভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি বা নিবন্ধন (পিবিসিআর) না থাকায় প্রতিবেশী দেশগুলোর তথ্য ব্যবহার করে ক্যান্সারের পরিস্থিতি অনুমান করতে হয়। যার কারণে ক্যান্সারের সঠিক পরিস্থিতি আসলে কতোটা, সেটা নির্ধারণে সীমাবদ্ধতা রয়েছে। আর এ ক্যান্সারের পরিস্থিতি নির্ণয় করা জরুরি হয়ে পড়েছিল, এজন্যই এ গবেষণা পরিচালনা করা হয়।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত দুই লাখ মানুষের উপর এ গবেষণাটি পরিচালিত হয় বলে জানান খালেকুজ্জামান।

তিনি জানান, গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ৩৮ ধরনের ক্যান্সার রয়েছে। ক্যান্সার রোগীর মধ্যে ২ দশমিক ৪ শতাংশ শিশু। ৫ দশমিক ১ শতাংশ রোগীর বয়স ৭৫ বছরের বেশি। আর প্রধান পাঁচ ক্যান্সার হচ্ছে স্তন ক্যান্সার (১৬ দশমিক ৮ শতাংশ), ঠোঁট ও মুখগহ্বরের (৮ দশমিক ৪ শতাংশ), পাকস্থলি এবং স্বরযন্ত্র ক্যান্সার (৭ শতাংশ করে) আর জরায়ুমুখ ক্যান্সারের হার ৫ দশমিক ১ শতাংশ।

আবার কেবলমাত্র পুরুষদের প্রধান পাঁচ ক্যান্সার হচ্ছে শ্বাসনালী, পাকস্থলী, ফুসফুস, মুখ ও খাদ্যনালীর ক্যান্সার। অপরদিকে নারীদের প্রধান পাঁচটি হচ্ছে স্তন ক্যান্সার, জরায়ুমুখ, মুখ, থাইরয়েড এবং ওভারি (ডিম্বাশয়)।

গবেষণা বলছে, পুরুষ ক্যান্সার রোগীদের ৭৫ দশমিক আট শতাংশ ধুমপায়ী এবং ধোঁয়াহীন পান, জর্দ্দা, তামাক সেবনকারী ৪০ দশমিক পাঁচ শতাংশ। ক্যান্সার রোগীদের মধ্যে ৬০ দশমিক ছয় শতাংশ নারী ধোঁয়াহীন পান, জর্দ্দা, তামাক সেবনকারী।

অধ্যাপক খালেকুজ্জামান জানাচ্ছেন, গবেষণায় দেখা দেখা যাচ্ছে ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে ৬০ শতাংশ ’কমবাইন্ড’ চিকিৎসা নিয়েছেন কিন্তু সাত দশমিক চার শতাংশ রোগী কোনও চিকিৎসাই নেননি।

দেশে মোট যতমৃত্যু হয় তাদের মধ্যে ১২ শতাংশ মৃত্যু ক্যান্সারাক্রান্তদের। আর এই মৃত্যুর শীর্ষে রয়েছে ফুসফুস, শ্বাসনালী ও পাকস্থলীর ক্যান্সার।

গবেষণার তথ্যানুযায়ী, প্রতিবছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন প্রতি লাখ মানুষের মধ্যে ৫৩ জন। তাদের মধ্যে ফুসফুস, লিভার ও শ্বাসনালীর ক্যান্সারের রোগীর সংখ্যা বেশি।

ক্যান্সারে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয় ফুসফুস, শ্বাসনালী ও পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলেন, নিত্যনতুন জ্ঞান তৈরিতে গবেষণার বিকল্প নাই।

বিএসএমএমইউ থেকে সেই গবেষণা পরিচালনা করা উচিত যা কিনা রোগীদের কল্যাণে আসে জানিয়ে তিনি বলেন, যেসব গবেষণা দেশের মানুষের, দেশের রোগীদের উপকার হবে, সেক্ষেত্রে সরকারের সহায়তা অব্যাহত থাকবে।

বর্তমান উপাচার্য অধ্যাপক শাহিনুল আলমও গবেষণার দিকে মনোযোগ দেবার কথা বলেন। তিনি বলেন, গণআকাঙ্ক্ষা পূরণ করে- এমন গবেষণার জন্য অর্থের কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, এই জনসংখ্যাভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি থেকে যে পরিসংখ্যান পাওয়া গেছে তা দেশের মানুষের ক্যান্সার প্রতিরোধ, প্রতিকার ও ক্যান্সার রোগীদের চিকিৎসায় বিরাট ভূমিকা রাখবে। একই সাথে এই পরিসংখ্যান বাংলাদেশে ক্যান্সার নিয়ে গবেষণার বহুমুখী দ্বার উন্মোচন করেছে।

স্বাস্থ্য অধিদপতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা এবং বিএসএমএমইউ এই গবেষণায় অর্থায়ন করেছে।

বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক নাহরীন আখতার, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক সৈয়দ জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতিকুল হক

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...