সর্বশেষ :
স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ইরানি স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান সিডনি সুইনি ঝড়ে ফের ঊর্ধ্বমুখী আমেরিকান ঈগলের শেয়ারদর মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাজার অস্থিরতায় ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর রেকর্ড মুনাফা জাপানে করপোরেট দেউলিয়াত্ব ১২ বছরের সর্বোচ্চ মার্চে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে ১৬৪ বিলিয়ন ডলারে জানুয়ারি-মার্চ প্রান্তিক: বিশ্বজুড়ে পিসি বিক্রি বেড়েছে আড়াই শতাংশ জ্বালানি তেল রফতানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেকর্ড ছোঁয়া অবস্থানে যুক্তরাষ্ট্র জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ৩.৪%

খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০১, | ০৮:৫২:১২ |

রগুনায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরের দিকে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাতাকাটা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই দুই শিশু হল- বরগুনা সদর উপজেলার পাতাকাটা নামক এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে জুনায়েদ (৫) এবং রাসেল হোসেনের ছেলে ইয়াসিন (৮)। তারা একে অপরের প্রতিবেশী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু জুনায়েদ ও ইয়াসিন তাদের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলছিল। এসময় জুনায়েদ পানিতে পড়ে গেলে ইয়াসমিন তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় পর বিষয়টি নজরে আসলে জুনায়েদ এবং ইয়াসিনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, পানিতে পড়ে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..