সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পকে ইঙ্গিত করে নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে সালমানের মন্তব্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৭, | ০৮:২৯:১৭ |
বিগ বস’-এর মঞ্চে বসে কখন যে বিশ্বরাজনীতির প্রসঙ্গে চলে গেলেন সালমান খান, তা আঁচ করতে পারেননি কেউ। শনিবার রাতের ‘বিগ বস ১৯’-এর পর্বে প্রতিযোগী ফারহান ভাটকে ভর্ৎসনা করতে গিয়েই হঠাৎ ভাইজান মন্তব্য করেন ‘যে সবচেয়ে বেশি ঝামেলা পাকাচ্ছে, সে নিজেই আবার শান্তিতে পুরস্কার (নোবেল) চাইছে!’
সরাসরি নাম না করলেও, দর্শক ও নেটিজেনরা সঙ্গে সঙ্গেই বুঝে যান সালমানের ইঙ্গিত আসলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেই। কারণ, গত কয়েক মাস ধরে ট্রাম্প একাধিক আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটানোর দাবি করে আসছেন। কখনও ভারত–পাকিস্তান, কখনও বা ইসরায়েল-ফিলিস্তিন। অথচ সংশ্লিষ্ট পক্ষগুলি বারবার তার সেই দাবি নাকচ করেছে। তবুও সমর্থকেরা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি তুলেছেন। সালমানের এক লাইনের মন্তব্যে যেন গোটা বিতর্কই উঠে এল।
নতুন এই পর্বটি সম্প্রচারের পর মুহূর্তেই ভাইরাল হয় সেই ক্লিপ। টুইটার থেকে রেডিট সর্বত্র ছড়িয়ে পড়ে ভিডিওটি। এক নেটিজেন মজা করে লিখলেন, “সালমান আসলেই নিউজ দেখে নাকি!” অন্যজনের ভাষায়, “ভাইজানের এই লাইনটা একেবারে অসাধারণ।” এমনকি কেউ ঠাট্টা করে লিখেছেন, “এবার দেখি ট্রাম্প কী জবাব দেন!”
উল্লেখ্য, ‘বিগ বস ১৯’-এর সূচনাই হয়েছিল রেকর্ড ভিউয়ারশিপ দিয়ে। সপ্তাহান্তে সালমানের উপস্থিতি শো-এর বাড়তি আকর্ষণ। প্রতিযোগীদের ব্যক্তিগত লড়াই, ভেতরের নাটক, আর সঞ্চালকের খোলামেলা মন্তব্য মিলিয়ে দর্শক চোখ সরাতে পারছেন না।
 
সম্প্রতি আলোচনায় এসেছেন সংগীত পরিচালক ও গায়ক আমাল মালিকও। শোতে তার অলস আচরণ নিয়ে সরাসরি কটাক্ষ করেছেন সালমান। এক প্রোমোতে তাকে বলতে শোনা যায় “শো-এর বাইরে আপনার যে ইমেজ ছিল, সেটি এখন আরও খারাপ হতে চলেছে।”
নিয়ম ভেঙে দিনের বেলা ঘুমিয়ে পড়ার অভ্যাসের কারণেই আমাল দর্শক ও নির্মাতাদের বিরক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
রিয়েলিটি শোর পাশাপাশি বড় পর্দাতেও সমানভাবে সক্রিয় সালমান খান। বিগ বসের শুটিংয়ের ফাঁকেই তিনি ব্যস্ত আছেন নতুন ছবি “ব্যাটল অফ গালওয়ান” এর শ্যুটিংয়ে। পরিচালক অপূর্ব লাখিয়ার এই যুদ্ধভিত্তিক ছবির কাজ চলছে লাদাখে। কাহিনিতে তুলে ধরা হচ্ছে গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনার সংঘর্ষ।
সব মিলিয়ে একদিকে রিয়েলিটি শোর মঞ্চে রাজনৈতিক খোঁচা, অন্যদিকে বড়পর্দায় বাস্তব যুদ্ধের গল্প সালমান খানের ঝটকা যেন দুই জগতেই সমানভাবে লাগছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...