✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘ভোটে জনগণ যাতে সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিতে ব্যবস্থা নেবে সরকার’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৭, | ০৮:২৪:৩১ |

গণমাধ্যমের লোগো নকল করে সামাজিক মাধ্যমে যে পেইজগুলো চলছে, তা মূলত সমাজে আস্থার সংকটের প্রতিফলন— এমটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তথ্য ভবনে ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে গণমাধ্যম আস্থা হারিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জনগণ যেন সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থা নেবে।

তিনি বলেন, সাংবাদিক সমাজ নিজ অধিকার আদায়ে সোচ্চার থাকলে কোনো সরকারই তাদের পেশার ওপর হস্তক্ষেপ করতে পারবে না। সাংবাদিকতা হবে জনবান্ধব। মন্ত্রণালয় কোনো গোষ্ঠী নয়, রাষ্ট্রের স্বার্থকে গুরুত্বে দেবে।

 
সাংবাদিকতা কোর্স

তিনি আরও বলেন, যদি কোনো সহিংসতা ঘটে, গণমাধ্যমের দায়িত্ব থাকবে তার মূল কারণ ও দায়দায়িত্ব খুঁজে বের করে জনগণকে জানানো।

এসময় তিনি বলেন, নির্বাচন কমিশন গণমাধ্যম নীতিমালা করার ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের সাথে কোনো আলোচনা করেনি। বর্তমানে যে মব ভায়োলেন্স চলমান তার সাথে মিডিয়ারও সম্পর্ক আছে। এসময় অনলাইন সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে মিডিয়াকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলেও জানান মাহফুজ আলম। সভায় বক্তারা নির্বাচনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..