✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুর্ভিক্ষের সম্মুখীন হবে শ্রীলঙ্কা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-৩০, | ০৮:২২:১৬ |

শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী মাহিন্দা আমরাবিরা সামনের দিনগুলোতে তার দেশকে দুর্ভিক্ষের সম্মুখীন হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন। ওই দুর্ভিক্ষ মোকাবিলা করার জন্য তিনি দেশের সমস্ত চাষযোগ্য জমিতে চাষাবাদ করা অপরিহার্য বলেও দেশবাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন। 

শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর এর এক প্রতিবেদনে বলা হয়- মন্ত্রী (রবিবার) গণমাধ্যমকে বলেন, “কৃষিক্ষেত্রে ছাড় দিয়ে কোন লাভ হবে না, কারণ এ ধরনের চর্চা ক্ষুধা নিবারণে কাজে আসবে না।”

তিনি বলেন, “তহবিল থেকে কী লাভ, যদি খাবার পাওয়া না যায়? তাই প্রত্যেক চাষযোগ্য জমিতে ফসল ফলাতে হবে। সকল মন্ত্রীদের নিজ নিজ বাড়ির বাগানে খাদ্য শস্যের চাষ শুরু করে দেয়া উচিত।”

ভবিষ্যতে শ্রীলঙ্কা চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাধ্য, এমন ভবিষ্যৎবাণী করে তিনি বলেন, “সেটা কাটিয়ে উঠতে সরকারি কর্মচারীদেরও উচিত কৃষি কর্মকর্তাদের সাথে একযোগে কাজ করা।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..