✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টাঙ্গাইলে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৬, | ০৬:৩৩:৫৩ |

টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী। 

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সখীপুর খান মার্কেটে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সবুর খান।

কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, বক্তব্য দেওয়ার সময় শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।

পরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বক্তব্য শেষ করলে তাকে সখীপুর নিজ বাসায় নিয়ে আসা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজন ডাক্তার আসেন। পরে বঙ্গবীরকে দেখে তারা বলেন, তিনি সুস্থ আছেন। তিনি এখন নিজ বাসায় বিশ্রাম নিচ্ছেন ও সুস্থ আছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..