✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাতীয় পার্টির অফিস ভাঙচুরের সঙ্গে গণঅধিকার জড়িত নয়: রাশেদ খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৬, | ০৬:৩০:৫২ |

গতকাল শাহবাগে সমাবেশের পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কাকরাইলে যায়নি। সেখানে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের সঙ্গে আমাদের দল জড়িত নয়— এমন দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি জানানোর স্পর্ধা দেখিয়েছে। জিএম কাদের ও শামীম হায়দারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এ সময় ফ্যাসিবাদের ঠাঁই এই দেশে হবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

নুরুল হক নুরের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, নুরুল হক নুর কোনো কিছু মনে রাখতে পারছে না। শরীরের ওপর তার নিয়ন্ত্রণ নেই। একটি মহল নুরকে বিদেশে পাঠানো হোক চায় না। এ সময় নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় হঠাৎ একটি মিছিল নিয়ে এসে একদল লোক কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়টির নিচতলায় অগ্নিসংযোগ করা হয়।

জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, গণঅধিকার পরিষদের মিছিল থেকে এই হামলা চালানো হয়েছে। নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার জেরে এই হামলার করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..