✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় জামায়াতের নিন্দা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৬, | ০৬:২৮:০৯ |

রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে জামায়াত। শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতি এই নিন্দা জানায় দলটি।

বিবৃতিতে বলা হয়, নিজেকে ‘ইমাম মাহদী’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মরদেহ কবর থেকে তুলে কথিত ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র লোকজন পুড়িয়ে দিয়েছে। নুরুল হক এখন মৃত; জীবদ্দশায় যা কিছু করেছেন সেজন্য আল্লাহর কাছে জবাবদিহি করবেন তিনি। কিন্তু এভাবে মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়া ইসলাম অনুমোদন করে না। এ ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানাচ্ছে জামায়াত।

এতে আরও বলা হয়, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত একটি আন্দোলন ও দল। সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড দলটি বরদাশত করে না। তাই এ ঘটনার সাথে জামায়াতের নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আইন নিজের হাতে তুলে নেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের আইনশৃঙ্খলা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। তাছাড়া, সমাজ ও রাষ্ট্রে অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..