সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাদিক কাইয়ুমকে ‘পাকিস্তানি প্রার্থী’ দাবি করে পক্ষ নিলেন ইলিয়াস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৬, | ০৬:২৭:০৭ |
ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবিরের প্রার্থী সাদিক কাইয়ুমের জন্য ভোট চাইলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সেই সঙ্গে নিজেকে পাকিস্তানের পক্ষের শক্তি দাবি করলেন এ সাংবাদিক।
শনিবার (৬ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ টাইমস এর পাঠকদের জন্য সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো:
ডাকসু ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কাইয়ুমকে ভোট দিন!
আমি কদিন আগে একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম, ” সাদিক এবং আবিদ দুজনই আমার পছন্দের”৷ কিন্তু গেল কদিন ধরে ছাত্রদলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করছে তা পক্ষান্তরে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা৷
১৯৭১ সালে ভারত-পাকিস্তান যু’দ্ধে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয় যার পুরো ফল ভোগ করেছে আওয়ামিলীগ এবং ভারত৷ কথিত স্বাধীনতার পর পাকিস্তানি ট্যাগ দিয়ে ভারত প্রতিপক্ষকে ঘা’য়েল করে বারবার আওয়ামিলীগকে ক্ষমতায় বসিয়েছে৷ বিনিময়ে ভারত বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে৷ বাংলাদেশের কোন মানুষ চায় না এদেশ আবার পাকিস্তানের সাথে এক হোক, সবাই বাংলাদেশী৷ এখন আর এদেশে পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা যাবে না৷ পাকিস্তানি ট্যাগ মুলত ভারতীয় সফট্ আ’র্মস৷ এই আ’র্মস যারাই ব্যবহার করবে তাদেরকেই আমরা ভারতীয় দা’লাল মনে করবো৷ সেই ক্ষেত্রে আমাদেরও পাকিস্তানি হতে কোন সমস্যা নেই৷
৭১ এ আমার জন্ম হলেও আমি পাকিস্তানের পক্ষে থাকতাম এখনও ভারত-পাকিস্তান যু’দ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষেই থাকবো৷
ছাত্রদল প্রমান করেছে তাদের ভিপি প্রার্থী ভারতপন্থী৷ অতএব আমি পাকিস্তানি প্রার্থীর পক্ষে ৷
#পাকিস্তানি প্রার্থী #সাদিক_কাইয়ুমকে ভোট দিন
#ভারতীয় প্রার্থী #আবিদকে হারিয়ে দিন৷
(বি:দ্র: আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি যদি এই ভারত পাকিস্তান ভাগে দেশকে বিভক্ত করতে চায় আমি কিন্তু পাকিস্তানের পক্ষেই থাকবো, ইনশাআল্লাহ্৷ অতএব সাবধান বি’রোধিতার অনেক জিনিস আছে কিন্তু আওয়ামি অ’স্ত্র ব্যবহার করলে আমরা দু-তিন জনই ধ্বস নামিয়ে দেয়ার জন্যে যথেষ্ট৷ দু’চার হাজার খলীল বিরিয়ানি আলম দিয়ে একজন ইলিয়াছ হোসাইন, পিনাকী কিংবা কনক সরওয়ারকে কাউন্টার দেয়া যাবে না৷
আজকের পোস্টের ফলাফল ৯ তারিখে পেয়ে যাবেন ইনশাআল্লাহ্৷

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...