✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দিনের যে সময়ে যে ভিটামিন খাবেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৬, | ০৬:২১:৩২ |
শরীরের জন্য ভিটামিন অপরিহার্য। তবে সঠিক সময়ে ও সঠিক খাবারের সঙ্গে না খেলে ভিটামিনের কার্যকারিতা কমে যেতে পারে। বিশেষজ্ঞরা বলেন, কোন ভিটামিন কখন খাবেন এবং কীভাবে খাবেন, তা জানলে এর শোষণ ক্ষমতা বাড়ে এবং পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও কমে।

সকালে খাওয়ার উপযোগী ভিটামিন

ভিটামিন বি-কমপ্লেক্স: সকালে খেলে সারা দিনে শক্তি জোগায় ও ক্লান্তি দূর করে। খালি পেটে খাওয়া যেতে পারে, তবে হালকা নাশতার সঙ্গে খেলে ভালো।

ভিটামিন সি: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সকালের দিকেই খাওয়া ভালো। পানি বা ফলের সঙ্গে খাওয়া যেতে পারে।

দুপুরে খাওয়ার উপযোগী ভিটামিন

ফ্যাট-সোলিউবল ভিটামিন (A, D, E, K): এগুলো শরীরে চর্বির মাধ্যমে শোষিত হয়। তাই দুপুরের খাবারে যেমন ভাত, মাংস, ডাল, ডিম বা মাছ থাকে—এসবের সঙ্গে খেলে সবচেয়ে ভালোভাবে কাজ করে।

ভিটামিন ডি: দুপুরে খাবারের সঙ্গে খেলে শোষণ বাড়ে।

রাতে খাওয়ার উপযোগী ভিটামিন

ক্যালসিয়াম: রাতে ঘুমানোর আগে খেলে হাড় মজবুত হয় ও রাতে পেশিতে টান পড়া কমে।

ম্যাগনেসিয়াম: ঘুম ভালো হতে সহায়তা করে। তাই রাতে খাওয়াই উত্তম।

কিছু সতর্কতা

ভিটামিন সি একেবারে রাতে খেলে ঘুমের সমস্যা হতে পারে, তাই এড়িয়ে চলা ভালো।

ভিটামিন ডি ও ক্যালসিয়াম একসঙ্গে খেলে শোষণ কমে যেতে পারে, আলাদা সময়ে খাওয়া উত্তম।

ভিটামিন খাওয়ার আগে সবসময় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ সবার শরীরের প্রয়োজন ভিন্ন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..