✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দ্রুত নির্বাচনের দাবি, বিক্ষোভে উত্তাল সার্বিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৫, | ০৫:৪৭:০১ |

দ্রুত আগাম নির্বাচনের দাবি ও প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের ১২ বছরের শাসনের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে বিক্ষোভ করছেন সার্বিয়ার জনগণ। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করেছে দেশটির পুলিশ।

গত বছরের নভেম্বরে নোভি সাদ রেলস্টেশনের ছাদ ধসে পড়ায় ১৬ জনের মৃত্যু হয়। ওই মর্মান্তিক দুর্ঘটনা কেন্দ্র করেই সরকারের বিরুদ্ধে চলমান অসন্তোষ নতুন মাত্রা পায়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দুর্নীতি ও অবহেলার কারণেই রাষ্ট্রীয় অবকাঠামো প্রকল্পে এ ধরনের বিপর্যয় ঘটছে।
শুক্রবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলে বিক্ষোভকারীরা ‘ভুচিচ, পদত্যাগ করো’ স্লোগান দিতে দিতে এগিয়ে যান। পরে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। বেটা নিউজ এজেন্সি জানিয়েছে, এর আগে বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল ও ফ্লেয়ার ছুড়ে মারেন।
দিন শেষে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ভুচিচ দাবি করেন, সংঘর্ষে অন্তত ১১ পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে বিক্ষোভকারীদের হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ভুচিচ বলেন, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হতে দেব না। সার্বিয়া একটি শক্তিশালী ও দায়িত্বশীল রাষ্ট্র।
তিনি অভিযোগ করেন, এ বিক্ষোভের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। একই সঙ্গে রোববার (৭ সেপ্টেম্বর) সার্বিয়ার বিভিন্ন শহরে তার সমর্থকরা পাল্টা সমাবেশ করবে বলেও জানান।
সার্বিয়াজুড়ে গত ১০ মাস ধরে চলা বিক্ষোভ অধিকাংশ সময় শান্তিপূর্ণ থাকলেও এ মাসের ১৩ তারিখে তা সহিংস মোড় নেয়। সেদিন দেশজুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অসংখ্য মানুষ আহত হন। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে সোমবার (১ সেপ্টেম্বর), দুর্ঘটনার ১০ মাস পূর্তিতে আয়োজিত নোভি সাদের আরেকটি সমাবেশে।
অভিযোগ রয়েছে, সরকারপন্থি গোষ্ঠী ও পুলিশ অতি মাত্রায় বলপ্রয়োগ করছে। এমনকি হেফাজতে থাকা অবস্থায় অনেক কর্মীকে মারধর করা হয়েছে। যদিও কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।
শিক্ষার্থী, বিরোধী দল ও দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর অভিযোগ, ভুচিচ ও তার সহযোগীদের সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের যোগসূত্র রয়েছে। তারা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমননীতি চালাচ্ছেন ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রুদ্ধ করছেন। তবে এসব অভিযোগ ভুচিচ বরাবরই অস্বীকার করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..