✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আফ্রিকা থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল মরক্কো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৫, | ০৫:৩৮:১৬ |
১০ জনের নাইজারকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল মরক্কো। শুক্রবার রাতে ঘরের মাঠে দাপুটে জয়ে আফ্রিকা মহাদেশ থেকে প্রথম দল হিসেবে আসরটি নিশ্চিত করল তারা।
 
প্রথমার্ধেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইসমাইল সাইবারি। তার জোড়া গোলের পাশাপাশি নাইজারের আবদুল-লতিফ গুমেই লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় সহজ হয়ে যায় স্বাগতিকদের জয়পথ।
এরপর দ্বিতীয়ার্ধে গোল উৎসবে যোগ দেন আয়ুব এল কাবি, হামজা ইগামানে ও আজেদ্দিন উনাহি।
এই জয়ে গ্রুপ ‘ই’ থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করল বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বর দলটি। ছয় ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই মূল পর্বে জায়গা পাকা করল তারা। এর মাধ্যমে মরক্কো ৪৮ দলের বিশ্বকাপে (যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়) পৌঁছানো ১৭তম দল হলো।
উল্লেখ্য, ২০২২ সালের কাতার বিশ্বকাপে মরক্কো ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছিল। তবে ফ্রান্সের কাছে হেরে থেমে যায় তাদের স্বপ্নযাত্রা। এবারের আসরে নতুন উচ্চতায় পৌঁছানোর স্বপ্ন দেখছে আফ্রিকার গর্ব মরক্কো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..