✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রধানমন্ত্রী, মন্ত্রীদের ঘেরাও করবেন শ্রীলঙ্কার মৎস্যজীবীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-২৮, | ২১:১৭:২৪ |

শ্রীলঙ্কার মৎস্যজীবীরা খুব শীঘ্রই দেশটির প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের বাড়ি ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছেন। জ্বালানিতে ভর্তুকি দেওয়ার দাবিতে তারা এমন আন্দোলনে নামতে যাচ্ছেন বলে দাবি করেছেন খোদ দেশটির একজন সংসদ সদস্য!

শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর এর খবরঃ  সমাগি জন বালাভেগায়া (এসজেবি) দলের এমপি দিলীপ ওয়েদারচ্চি গতকাল (শুক্রবার)  সাংবাদিকদের বলেছেন, ‘জিসিই অরডিনারি লেভেল’ পরীক্ষা শেষ হওয়ার পরই এমন একটি আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে।

ওয়েদারচ্চি জানান তার নিজেরও তিনটি মাছ ধরার নৌকা রয়েছে। মৎস্যজীবীদের সংগঠনগুলোর কয়েকজন সদস্যের মাধ্যমে তিনি এ ধরনের আন্দোলনের খবর পেয়েছেন দাবি করে বলেন, “মৎস্যজীবীরা যদি রাস্তায় নামে তাহলে তাদের থামানো খুব মুশকিল হবে।”

তিনি বলেন, “অনেক দিনের জন্য মাছ ধরতে সমুদ্রে যায় এমন প্রায় ৬৩,০০০ টি নৌকা ডিজেল দিয়ে চলে। জ্বালানির দাম বৃদ্ধির পর ৯,০০০ টি এক দিনের নৌকা মাছ ধরা বন্ধ করে দিয়েছে৷ এছাড়া, কেরোসিনের সাহায্যে চলে এমন ছোট নৌকাগুলোও গতকাল থেকে মাছ ধরা বন্ধ করে দিয়েছে।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..