✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৩১ বছর পর দুই বন্ধুর দেখা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৫, | ১৩:১৫:৫৪ |
এখনো ‘মিশন : ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং’-এর রেশ কাটেনি টম ক্রুজের, অন্যদিকে আগামী ২৭ জুন মুক্তি পেতে যাওয়া ‘এফ-১’ সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্র্যাড পিট। এর মধ্যেই ঘটে গেল হলিউডের সবচেয়ে জনপ্রিয় দুই তারকার পুনর্মিলন।

গতকাল সোমবার ব্র্যাডের ‘এফ-১’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন টম। এ যেন প্রায় ৩১ বছর পর দুই বন্ধুর দেখা! তাদের শেষ দেখা হয়েছিল ১৯৯৪ সালে হরর ক্লাসিক ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’-এ একসাথে অভিনয়ের সময়।

এদিকে বন্ধুর সিনেমার প্রিমিয়ারে হাজির হয়ে আপ্লুত টম। সামাজিক  যোগাযোগমাধ্যমে পিটের সঙ্গে ছবি শেয়ার করে এই তারকা অভিনেতা লিখেছেন, ‘চমৎকার সময় কাটলো আমার বন্ধুর সঙ্গে।’

Brad Pitt, Tom Cruise Reunite After 24 Years

টম এবং ব্র্যাড পিটের একসঙ্গে তোলা ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল, সেই সঙ্গে দুজনেই এখন খবরের শিরোনামে। সেই পোস্টে দুজনের অগণিত ভক্তরা তাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।

এর আগে চলতি মাসের শুরুর দিকে ‘এফ-১’-এর মেক্সিকো প্রিমিয়ারে ব্র্যাড পিট বলেছিলেন যে, তিনি আবার টম ক্রুজের বিপরীতে অভিনয় করতে আগ্রহী। যদিও ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ অস্কার বিজয়ী, ক্রুজের আকাশচুম্বী স্টান্টের সাথে তাল মেলাতে আগ্রহী নন।

গেল মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘মিশন: ইম্পসিবল-দ্য ফাইনাল রেকনিং’-এ ইথান হান্টের ভূমিকায় অভিনয় করেছেন টম ক্রুজ, যা বিশ্বব্যাপী ২০০ মিলিয়ন ডলার আয় করে ফ্র্যাঞ্চাইজি ওপেনিং উইকএন্ডে রেকর্ড গড়েছে। প্যারামাউন্ট-সমর্থিত এই অ্যাকশন সিনেমাটি এখন পর্যন্ত ৫৪০ মিলিয়ন ডলার আয় করেছে এবং আয় বেড়েই চলেছে।

অন্যদিকে, ব্র্যাড পিট অ্যাপল এবং ওয়ার্নার ব্রাদার্সের রেসিং মুভি ‘এফ-১’-এর জন্য বর্তমানে আলোচনায়। সিনেমাটি পরিচালনা করেছেন টম ক্রুজ অভিনীত ‘টপ গান : ম্যাভেরিক’-এর পরিচালক জোসেফ কোসিনস্কি কর্তৃক পরিচালিত।
 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..