✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুই উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৫, | ১৩:০৬:০৩ |

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭১ রান। ক্রিজে ৪৩ রানে সাদমান এবং ৭ রানে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গল টেস্টের পর কলম্বো টেস্টেও ব্যর্থ এনামুল বিজয়। দুইবার জীবন পেয়েও রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। যখন এনামুল বিদায় নেন, তখন বাংলাদেশের সংগ্রহ মাত্র ৫ রান। এরপর মুমিনুলকে নিয়ে এগিয়ে যেতে থাকেন সাদমান ইসলাম।

তবে বাজে এক শট খেলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন মুমিনুলও। ভাঙে মুমিনুল-সাদমানের ৩৮ রানের জুটি। এরপর অবশ্য আর বিপদে পড়েনি বাংলাদেশ। গল টেস্টের দুই ইনিংসেই শতক পাওয়া টাইগার অধিনায়ক শান্তকে নিয়ে এগিয়ে যাচ্ছেন সাদমান ইসলাম। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে তাদের জুটি দাঁড়িয়েছে ২৮ রানের।

এদিকে শ্রীলঙ্কার হয়ে উইকেট পেয়েছেন অসিথা ফার্নান্দো ও ধনঞ্জয়া ডি সিলভা। দুই ম্যাচের টেস্টে সিরিজের প্রথমটি ড্র হওয়ায় এই ম্যাচটি যে দল জিতবে তারাই সিরিজ জিতে নেবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..