✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৫, | ১২:৫৬:০২ |

আগামী মাসে দ্বিপাক্ষিক সিরিজে অংশ বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের সূচি বুধবার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

সবকিছু ঠিক থাকলে ১৬ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখবে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই।

সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। এই সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজ শেষে ২৫ জুলাই দেশে ফিরে যাবে পাকিস্তান দল।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো। সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন এই দ্বি-পক্ষীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের বৈঠকে।

বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দীপপুঞ্জ সফরে যাবে পাকিস্তান দল। সেই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..