সর্বশেষ :
স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ইরানি স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান সিডনি সুইনি ঝড়ে ফের ঊর্ধ্বমুখী আমেরিকান ঈগলের শেয়ারদর মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাজার অস্থিরতায় ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর রেকর্ড মুনাফা জাপানে করপোরেট দেউলিয়াত্ব ১২ বছরের সর্বোচ্চ মার্চে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে ১৬৪ বিলিয়ন ডলারে জানুয়ারি-মার্চ প্রান্তিক: বিশ্বজুড়ে পিসি বিক্রি বেড়েছে আড়াই শতাংশ জ্বালানি তেল রফতানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেকর্ড ছোঁয়া অবস্থানে যুক্তরাষ্ট্র জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ৩.৪%

মাগুরায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৬, | ১২:৪৬:৫৯ |

মাগুরার সদর উপজেলার টিলা গ্রামে বিদ্যুতায়িত হয়ে সেতু (৩০) নামের এক গৃহিণী ও তার সাত মাস বয়সী মেয়ে আনিশার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮ টার দিকে তাদের মৃত্যু হয়।

সেতু ওই এলাকার আউয়াল মোল্লার স্ত্রী। নিহতের ভগ্নিপতি রিপন বিশ্বাস জানান, সকালে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করছিলেন সেতু।

এ সময় বিদ্যুতায়িত হয়ে পড়ে যান তিনি। তখন তার কোলে থাকা শিশু আনিশাও মায়ের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে তারা মারা গেছেন। তবু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..