✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য ‘বিভ্রান্তিকর ও অবমাননাকর’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৬, | ১২:৩৯:৪৮ |

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চলমান জনআন্দোলন দমন করতে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন।

একইসঙ্গে তিনি বলেন, এই আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা ‘বিভ্রান্তিকর ও অবমাননাকর’।

বুধবার (২৫ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের ব্যানারে আগের মতো তার নামের আগে ‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ উল্লেখ করা হয়নি।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চলমান অচলাবস্থা, নাগরিক সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে কথা বলেন বিএনপি নেতা।

এর আগে, গত ১৬ জুন ডিএসসিসির কিছু কর্মচারীকে নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবহৃত ব্যানারে ইশরাক হোসেনের নামের আগে ‘মাননীয় মেয়র’ লেখা ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, ইশরাক হোসেন ২০২০ সালের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..