সর্বশেষ :
স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ইরানি স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান সিডনি সুইনি ঝড়ে ফের ঊর্ধ্বমুখী আমেরিকান ঈগলের শেয়ারদর মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাজার অস্থিরতায় ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর রেকর্ড মুনাফা জাপানে করপোরেট দেউলিয়াত্ব ১২ বছরের সর্বোচ্চ মার্চে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে ১৬৪ বিলিয়ন ডলারে জানুয়ারি-মার্চ প্রান্তিক: বিশ্বজুড়ে পিসি বিক্রি বেড়েছে আড়াই শতাংশ জ্বালানি তেল রফতানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেকর্ড ছোঁয়া অবস্থানে যুক্তরাষ্ট্র জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ৩.৪%

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট শুরু, শেরপুরে আটক ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৮, | ১২:০০:১০ |

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। গাজীপুর মহানগরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও শিববাড়ি মোড় এলাকায় দুটি চেকপোস্ট বসানো হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার কিছু সময় পর অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম শুরু হয়। এছাড়া শেরপুরে অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে।

গাজীপুর জেগলা প্রশাসক কার্যালয়ের সামনে ও শিববাড়ি এলাকায় চেক চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। মোটরসাইকেল বিভিন্নসহ সড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন সেনাসদস্যরা। এছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধী ধরতে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত জেলায় কোথাও গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া যায়নি।

অন্য দিকে, অপারেশন ‘ডেভিল হান্টের’ প্রথমদিন শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলামকে আটক করে ঝিনাইগাতি থানা পুলিশ। শনিবার রাত ৯ টার দিকে জেলার ঝিনাইগাতি উপজেলার শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে সেখান থেকে ছাত্রলীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঝিনাইগাতি থানার একটি টহল দল শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় তাদের দেখে ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

মাহমুদুল হাসান রুবেল জেলার শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের মৃত আজাদ আলী ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক। আর রফিকুল ইসলাম ঝিনাইগাতি উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর ঝিনাইগাতী থানার এটি প্রথম অভিযান ছিল।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..