সর্বশেষ :
স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ইরানি স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান সিডনি সুইনি ঝড়ে ফের ঊর্ধ্বমুখী আমেরিকান ঈগলের শেয়ারদর মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাজার অস্থিরতায় ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর রেকর্ড মুনাফা জাপানে করপোরেট দেউলিয়াত্ব ১২ বছরের সর্বোচ্চ মার্চে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে ১৬৪ বিলিয়ন ডলারে জানুয়ারি-মার্চ প্রান্তিক: বিশ্বজুড়ে পিসি বিক্রি বেড়েছে আড়াই শতাংশ জ্বালানি তেল রফতানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেকর্ড ছোঁয়া অবস্থানে যুক্তরাষ্ট্র জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ৩.৪%

গাজীপুরে হামলার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৮, | ১১:১৫:৪৪ |

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠ চত্বরে বিক্ষোভ মিছিলটি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা জানায়, অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্যের জের ধরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতারা মসজিদের মাইকে ‘ডাকাত-ডাকাত’ বলে মাইকিং করে।

এ সময় বিক্ষুব্ধ জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কমপক্ষে ১৪ জন ছাত্র আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠ চত্বরে বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। মিছিলে এ সময় ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দুপুর দেড়টার দিকে রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে। এতে যোগ দেবেন বৈষম্যবিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..