✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থীর নাম ঘোষণা জামায়াতের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৭, | ১১:০৭:১৮ |

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও সারাদেশে দলীয় প্রার্থী ঘোষণা করছে জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে সিলেট বিভাগের ১৯ আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের অফিসে অঞ্চল বৈঠক থেকে নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের।

মহানগর জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী গণমাধ্যমকে জানান, দুই বছর আগে তারা সারাদেশে ১৫৩ প্রার্থীর নাম চূড়ান্ত করেন। প্রার্থীদের নাম কেন্দ্র অনুমোদনের পর অঞ্চল থেকে ঘোষণা করা হচ্ছে।

১৯ আসনের প্রার্থী হলেন– সিলেট-১ আসনে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট-২ অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট-৩ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট-৪ জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সিলেট-৫ জেলার নায়েবে আমির আনোয়ার হোসেন খান ও সিলেট-৬ আসনে ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..