✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২৩, | ১০:৩৬:১৭ |

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী শনিবার (২৬ এপ্রিল) পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান হতে চলেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ভ্যাটিকানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পোপের শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্বের একাধিক নেতারা উপস্থিত থাকবেন।

এর আগে পোপ ফ্রান্সিস গতকাল সোমবার মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।পুরো আমেরিকা অঞ্চল ও দক্ষিণ গোলার্ধ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন পোপ ফ্রান্সিস। তার প্রয়াণে শোক প্রকাশ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..