সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২৩, | ১০:৩৪:৫৬ |

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলায় শিকার হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর। আজ পাহালগামে এক নৃশংস সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন এবং আরও অনেকে গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্গম এলাকা হওয়ায় আহতদের উদ্ধারের জন্য সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীরা জঙ্গল থেকে বেরিয়ে এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। ভিডিও ফুটেজে দেখা গেছে, মাটিতে বহু মানুষের দেহ নিথরভাবে পড়ে আছে। অনেক নারী সাহায্যের জন্য আর্তনাদ করছেন। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অজ্ঞাত বন্দুকধারীরা খুব কাছ থেকে পর্যটকদের ওপর গুলি চালায়, যার ফলে অনেকে আহত হয়।

বৈসরন পাহেলগাম পাহাড়ি স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত এবং কেবল পায়ে হেঁটে অথবা ঘোড়ার গাড়িতে করেই সেখানে পৌঁছানো যায়।

এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছেছেন এবং সেখানে নিরাপত্তা সংস্থার সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই হামলার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। মোদি তাঁকে অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।

এই হামলা এমন এক সময়ে ঘটছে যখন নরেন্দ্র মোদির আমন্ত্রণে সৌদি আরবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স দুদিনের সফরে ভারতে অবস্থান করছেন।

মোদি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অবস্থান আরও শক্তিশালী হবে। তাদের অ্যাজেন্ডা কখনোই সফল করতে দেওয়া হবে না।’

হামলার পরপরই অমিত শাহ দিল্লিতে তাঁর বাসভবনে একটি জরুরি বৈঠক ডেকেছিলেন। বৈঠকে ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন ডেকা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন উপস্থিত ছিলেন। এ ছাড়া, জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল নলিন প্রভাত এবং সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গেও কথা বলেছেন বলে জানা গেছে।

পুলিশ বলছে, এক দল পর্যটক ট্রেকিং করছিলেন। সেই দলটিকেই নিশানা করে হামলাকারীরা। তবে তারা সংখ্যায় কত জন ছিল, তা জানা যায়নি। আগামী জুলাইয়ে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য পুরোদস্তুর প্রস্তুতি শুরু হয়ে গেছে। তার আগেই পর্যটকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে।

জম্মু ও কাশ্মীরের আকর্ষণীয় পর্যটনস্থলগুলোর মধ্যে বেশ জনপ্রিয় পাহেলগাম। প্রতি বছর সেখানে প্রচুর পর্যটক বেড়াতে আসেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...