✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্কুল-কলেজ ছুটিকালীন কর্মমুখী শিক্ষা চালু করা হবে: তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২২, | ১০:৩৪:০০ |

স্কুল-কলেজ ছুটিকালীন ‘কর্মমুখী শিক্ষার কোর্স’ চালু করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে তারেক রহমান এ কথা জানান।

লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম, নেতৃত্বে উদ্বুদ্ধ করার জন্য স্কাউট, বিএনসিসি, নলেজ বেইজ শিক্ষা, খেলাধুলা ন্যূনতম আকারে বাধ্যতামূলক করার বিষয়েও আগ্রহের কথা জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘আপনারা যাদের নিয়ে কথা বলছেন, তারা জাতির ভবিষ্যৎ। তার যদি ডিসিপ্লিন হয়, তাহলে দেশ এগিয়ে যাবে। স্কুলে স্কাউট, বিএনসিসি ছিল। এর মাধ্যমে বাচ্চারা ডিসিপ্লিন থাকত। আমার ইচ্ছা আছে আমরা যদি আগামী দিনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারি, তাহলে এই বিষয়গুলো পুরোদমে চালু করবো।’

তারেক রহমান আরও বলেন, ‘স্কুল, কলেজে সামার ভ্যাকেশনটা ভাগ করে নিতে পারি। যে কয়দিন ছুটি থাকে সেই সময়টা আমরা কাজে লাগাতে পারি। বাচ্চারাও রাগ করতে পারে, তারা মনে করতে পারে তাদের ছুটি কমে গেল। আমরা ছুটির সময়টা প্রশিক্ষণের জন্য ভাগ করে নেব। এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা আছে, বিষয় অনেক ডিটেইলস।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা প্রাইমারি স্কুল থেকে আরও বেশি গুরুত্ব দিতে চাই। শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, বর্তমানে এনাফ নয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..