✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাকিবের বোলিং অ্যাকশন বৈধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২০, | ১০:২৬:২৯ |

বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ার পর দুবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ও দেশের বাইরের ঘরোয়া ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করেছিলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তৃতীয়বার পরীক্ষায় অবশেষে সন্দেহজনক অ্যাকশন থেকে মুক্তি পেলেন বাংলাদেশের ক্রিকেটের শীর্ষ তারকা।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে সাকিব নিজেই এই খবর নিশ্চিত করেছেন, ‘খবরটা সত্যি (পরীক্ষায় উত্তীর্ণ হওয়া)। আমি বল করার জন্য আবার ক্লিয়ারেন্স পেলাম।’

জানা গেছে তৃতীয় পরীক্ষাটা সাকিব দিয়েছেন ইংল্যান্ডের লাফবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে। যেখানে তিনি দিয়েছিলেন প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা দেন ভারতের চেন্নাইতে। তৃতীয় পরীক্ষায় সাকিবের অ্যাকশনে আর কোনো সমস্যা ধরা পড়েনি।

২০২৪ সালের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে যান সাকিব। সেখানে সামারসেটের বিপক্ষে ম্যাচের তার অ্যাকশন সন্দেহজনক হয় আম্পায়ারদের কাছে। পরে দুই পরীক্ষায় ব্যর্থ হয়ে বোলিং করা নিষিদ্ধ হয়ে যায় তার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..