✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হাতুড়ি-শাবল দিয়ে ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৬, | ১০:১৫:১৭ |

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরেও ভাঙচুর চলতে দেখা গেছে। বাড়ির ভেতর থেকে যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকেই এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভাঙা হচ্ছিল। তবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এক্সকাভেটর সরিয়ে নেওয়া হয়। এরপর মানুষকে হাতুড়ি, শাবল হাতেই বাড়িটিকে ভাঙতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ মুজিবুর রহমানের তিনতলা বাড়িটির সামনের অংশ প্রায় ভেঙে ফেলা হয়েছে। এখন বাড়িটির পেছনে (উত্তর দিকে) ছয়তলা ভবনটি (বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর) ভাঙা হচ্ছে। তবে ভবনটি থেকে এখনো ধোঁয়া বের হতে দেখা গেছে।


এছাড়া সেখানে আওয়ামী লীগের একাধিক সংগঠনের কার্যালয় ছিল, তাও ভেঙে ফেলা হচ্ছে। ঘটনাস্থলে শত শত মানুষকে দেখা গেলেও ভাঙচুরের কাজটি মূলত করছেন দিনমজুরের মতো লোকেরা।

ভবনের ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন ও কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যাচ্ছেন অনেকে।   

এসময় মাথায় জাতীয় পতাকা বাঁধা এক তরুণকে শেখ রাসেলের ওপর লেখা একটি বই হাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। তিনি বলেন, ‘আমি এটি ভেতরে পেয়েছি। যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন। এখন আর তেমন কিছুই নেই।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..