✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দলের জন্য নাম-মার্কা-মতামত চায় ছাত্র-তরুণরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৫, | ০৯:৫৮:২৩ |

চলতি মাসেই ছাত্র-তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে। সে লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি দেয়া হয়।

এতে জানানো হয়, রাজনৈতিক দল গঠন করতে এই কর্মসূচির মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে যেতে চান। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ— এই স্লোগানে নেয়া হবে জনমত। ন্যূনতম ১ লাখ মানুষের মতামত নেয়ার জন্য এই কর্মসূচি পালন করবে তারা।

এ নিয়ে দেশের মানুষের কাছে দলের নাম, প্রতীক, মানুষের চিন্তা, প্রত্যাশা, পরামর্শ চেয়ে একটি গুগল ফরম ছেড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুগল ফরমে বলা হয়েছে, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ! আপনার মতামতই ভবিষ্যৎ বাংলাদেশ বদলের চাবিকাঠি! একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে, যা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বহন করবে এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে গড়ে উঠবে। তরুণদের শক্তি, জনগণের মতামত এবং পরিবর্তনের অঙ্গীকারই হবে এই পথচলার মূল ভিত্তি। এই ফরমটি শুধু তথ্য সংগ্রহের জন্য নয়— এটি একটি সুযোগ, একটি দায়িত্ব এবং একটি আন্দোলনের অংশ হওয়ার আহ্বান! আপনার চিন্তা, প্রত্যাশা ও পরামর্শ জানিয়ে যুক্ত হোন। একটি নতুন বাংলাদেশ গড়তে, আপনার মতামত দিন!’

ফরমে তারা ১০টি বিষয়ে জানতে চেয়েছে। এর মধ্যে রয়েছে—

১। পূর্ণ নাম
২। লিঙ্গ
৩। পেশা
৪। জেলা
৫। ফোন নম্বর
৬। আপনার মতে কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে?
৭। নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোন সমস্যার সমাধান চান?
৮। নতুন দলের কাছে আপনি কী প্রত্যাশা করেন?
৯। দলের নাম কী হতে পারে?
১০। দলের মার্কা কী হতে পারে?

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..