✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২১, | ০৯:৫৭:৩১ |

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলতে থাকা বাণিজ্য যুদ্ধকে নতুন মাত্রা দিতে ওয়াশিংটনের বিরুদ্ধে এবার পাল্টা ব্যবস্থা হিসেবে দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। নিষেধাজ্ঞার নতুন এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কংগ্রেস সদস্য, সরকারি কর্মকর্তা ও বেসরকারি সাহায্য সংস্থার প্রধান।

সোমবার (২১ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞার এই তালিকা প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হংকং সংক্রান্ত ইস্যুতে ‘গর্হিত আচরণের’ কারণে যুক্তরাষ্ট্রের ওই শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র গত মাসে চীন ও হংকংয়ের ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে চীন এই ব্যবস্থা নিয়েছে বলে মনে করা হচ্ছে। ওই নিষেধাজ্ঞা আরোপের পর মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছিল চীন।

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাও জিয়াকুন বলেছেন, হংকং সংক্রান্ত ইস্যুতে যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল তৎপরতার পরিপূরক পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..