সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনাভাইরাস: শীর্ষ ৫ দেশের তালিকায় ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৭, | ১০:৩৩:৩০ |

ভারতে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ বেড়েই চলেছে। এবার করোনাভাইরাস সংক্রমণের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাঁচটি দেশের তালিকায় স্থান পেয়েছে দেশটি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানেই ভারত ইউরোপের মৃত্যুপুরি হয়ে ওঠা দুই দেশ ইতালি ও স্পেনকে ছাড়িয়ে গেছে। ভারতের পরিস্থিতি অবনতি হওয়ায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোরও ঝুঁকিও বেড়ে যাচ্ছে।

করোনা সংক্রমণের দিক দিয়ে ইতালিকে আগেই পিছনে ফেলেছিল ভারত। শনিবার রাতেই ইউরোপের আর এক দেশ স্পেনকেও ছাপিয়ে করোনাভাইরাসে সর্বাধিক ক্ষতিগ্রস্ত প্রথম পাঁচ দেশের তালিকায় ঢুকে পড়ল ভারত।

ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৪৫৪। স্পেনের ২ লাখ ৪১ হাজার ৩১০। করোনাভাইরাসের বিভিন্ন তথ্য নিয়ে গবেষণা করা জন হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ এই পরিসংখ্যান অনুযায়ী মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই করোনায় একসময় মৃত্যুপুরি হয়ে ওঠা ইউরোপের এই দুই দেশকে অতিক্রম করেছে ভারত।

উদ্বেগের বিষয় হলো ভারতের করোনা সংক্রমণ বেড়েই চলেছে। ভারতের সামনে এখন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া ও ব্রিটেন। ভারতের ঠিক আগেই থাকা ব্রিটেনে শনিবার রাত পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৬ হাজার ২৯৪।

ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ১০ হাজার ৪৩৮ জনের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ২৯৭ জনের। মোট মৃতের সংখ্যা রবিবার সকালের মধ্যে সাত হাজার অতিক্রম করবে। শনিবার রাত পর্যন্ত সংখ্যাটা ৬ হাজার ৯৪৬।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..