✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঐক্যমত্য কমিশনের সঙ্গে ফের বিএনপি নেতাদের বৈঠক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২০, | ০৯:২৭:৩০ |

অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতের সংস্কারকে সামনে রেখে সংস্কার কমিশনের প্রস্তাবের ওপর নিজেদের মতামত দিচ্ছে বিএনপি। গত বৃহস্পতিবার প্রথম দফায় বৈঠকের পর আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসেছেন বিএনপি নেতারা।

রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়েছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিহউল্লাহ ও নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

অন্যদিকে, বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত আছেন সহ-সভাপতি ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রিয়াজ, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, দুর্নীতি দমন কমিশনের সদস্য প্রফেসর ড. ইফতেখারুজ্জামান, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, পুলিশ সংস্কার কমিশনের প্রধান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক সফররাজ খান এবং ঐকমত্য কমিশনের সদস্য-সচিব মনির হায়দার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..