✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘ফটো তুলস কেন’, আদালতে শাহজাহান ওমর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৫, | ০৯:২১:০৯ |

আদালতে হাজির করার সময় ছবি তোলায় সাংবাদিকদের ওপর চোটপাট দেখালেন ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর।

রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়।

শাহজাহান ওমরের পাশাপাশি, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে এদিন ওই মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি ছিল।

সেজন্য সকালেই তাদের আদালতে হাজির করা হয়। সোয়া ৯টার পর তাদের এজলাসে তোলা হয়। তিন জনের মধ্যে সামনে ছিলেন শাহজাহান ওমর।

এ সময় সাংবাদিকরা তাদের ছবি তুলতে গেলে শাহজাহান ওমর বলেন, “এই ফটো তুলস কেন?

পরে তাদের এজলাসে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেকটায় স্বাভাবিক ছিলেন শাহজাহান ওমর। আইনজীবী ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি সময় পার করেন। কখনো কখনো হাসতেও দেখা গেছে গত নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমরকে।

তবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং আছাদুজ্জামান মিয়া ছিলেন অনেকটায় নীরব। তারা চুপচাপ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।

৯টা ৩৮ মিনিটের দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। শুনানি শেষে মহানগর হাকিম এম. এ আজহারুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। ৯টা ৪০ মিনিটের দিকে তাদের আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

তখন ছবি তোলার বিষয়ে কী বলেছিলেন জানতে চাইলে শাহজাহান ওমর হাসতে হাসতে বলেন,‘তোমাদের কাজই হল ফটো তোলা। ফটো তোলো। আমাদের আপত্তি নাই।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..