✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সুইডেনে স্কুলে গুলিতে নিহত ১০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৪, | ০৯:১০:৪০ |

সুইডেনের মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, স্কুল ক্যাম্পাসে গুলির ঘটনায় ১০ জনের মতো নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন। তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ গুলির ঘটনার উদ্দেশ্য স্পষ্ট হয়নি।

হামলার শিকার শিক্ষাকেন্দ্রটি সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। যাঁরা সময় মতো প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি, এমন বয়স্ক লোকজনই মূলত এই শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করেন। তবে ওই স্কুলের পাশে শিশুদের স্কুলও রয়েছে।

প্রথমে পুলিশ এই ঘটনাকে হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্র–সংক্রান্ত গুরুতর অপরাধ বলে মন্তব্য করেছিল এবং নিরাপত্তার খাতিরে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বাইরে বের হতে নিষেধ করে।

পরে পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুলগুলো খালি করা হয়। সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন বলেন, দেশের জন্য এটি খুবই বেদনাদায়ক একটি দিন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..