সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

পাল্টাপাল্টি শুল্কারোপ: চীন-যু্ক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৪, | ০৮:৪৬:১৬ |

এবার যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এমন সিদ্ধান্ত জানিয়েছে বেইজিং। পাল্টাপাল্টি এই শুল্ক আরোপের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছে। চীন থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের প্রবাহ বন্ধ না হওয়ায় বেইজিংকে শাস্তি দিতে চান ট্রাম্প।

সম্প্রতি চীনা পণ্য আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণাটি মঙ্গলবার গ্রিনিচ মান সময় ভোর ৫টা ১ মিনিট এবং বাংলাদেশ সময় বেলা ১১টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মাথায় চীনের অর্থ মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতেও শুল্ক বসাচ্ছে তারা।

মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, খামারের সরঞ্জামাদি ও কিছু যানবাহন আমদানির ওপর শুল্ক আরোপ করবে বেইজিং। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে।কানাডা, চীন ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের বড় তিনটি বাণিজ্যিক অংশীদার। গত শনিবার কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যে শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প। শনিবার এ-সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। তবে চীনের বিরুদ্ধে সিদ্ধান্তটি কার্যকর হলেও মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। প্রতিবেশী এই দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার পর ট্রাম্প এ সিদ্ধান্ত নেন।

কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর বিশ্বে স্টক মার্কেটে মন্দা দেখা দেয়। বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা দেখা দেয়।

চীনের পণ্যেও বর্তমান হারের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে। তবে শেষ মুহূর্তে তা আর হয়নি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...