✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইউক্রেনের জ্বালানি খাতের মালিকানা চাইলেন ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২০, | ০৮:১২:১৮ |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে রাজি হয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর নিরাপত্তার জন্য ইউক্রেনের জ্বালানি খাতের মালিকানা চেয়েছেন ট্রাম্প। ফোনালাপে যুদ্ধ নিয়ে ইতিবাচক ও খোলামেলা আলোচনা হয়েছে। ট্রাম্প বলেছেন, ফোনালাপটি দুর্দান্ত হয়েছে।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে দৌড়ঝাঁপ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবও রেখেছে যুক্তরাষ্ট্র। এতে ইউক্রেনের বিনা শর্তে রাজি হলেও বেঁকে বসে রাশিয়া। ফোনে দুই ঘণ্টার বেশি আলাপ করেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পারেননি ট্রাম্প। তবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় আঘাত না করার বিষয়ে রাজি হয় মস্কো।

গেল ২৮ ফেব্রুয়ারি ওভাল অফিসে রীতিমতো বাকবিতণ্ডায় জড়ান ট্রাম্প ও জেলেনস্কি। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও চির ধরে দুই দেশের মধ্যে। তবে যুদ্ধ বন্ধ কার্যকর করতে বুধবার (১৯ মার্চ )জেলেনস্কিকে ফোন করেন ট্রাম্প। যেখানে যুদ্ধ নিয়ে ইতিবাচক ও খোলামেলা আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছে ইউক্রেন। আর ট্রাম্প বলেছেন তাদের ফোনালাপটি দুর্দান্ত হয়েছে।

রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধের পাশাপাশি যুদ্ধ অবসানে সব ধরনের কাজ করার আশ্বাস দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় এ বছরই যুদ্ধ বন্ধ করে স্থায়ী শান্তি অর্জন সম্ভব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..