সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘রোনালদোকে ভয় পেতাম পেনাল্টি এরিয়ায়, আর মেসিকে পুরো মাঠেই’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৩, | ০৭:০৮:৪৭ |
ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি সম্প্রতি স্প্যানিশ টক শো “এল হোরমিগুয়েরো”-তে একটি সাক্ষাৎকারে ইতিহাসের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি নাকি রোনালদো? তখন কোনো কিছু না ভেবেই রদ্রি এক কথায় উত্তর দেন, ‘মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়, এতে কোনো সন্দেহ নেই।’
তারপর ব্যাখ্যা করতে বলা হলে স্প্যানিশ এই তারকা বলেন, ‘রোনালদোকে আমরা পেনাল্টি এরিয়ায় ভয় পেতাম, কারণ সেখানে তিনি ছিলেন ভীষণ মারাত্মক। কিন্তু মেসির ক্ষেত্রে আলাদা, তাকে ভয় পেতাম পুরো মাঠেই, কারণ যে কোনো জায়গা থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ছিল তার।
উল্লেখ্য, কিছুদিন আগে প্রায় ১১ মাস পর মাঠে ফিরেন ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডার রদ্রি। কিন্তু তার প্রত্যাবর্তনের দিনটি জয় দিয়ে রাঙাতে পারেনি ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচ শেষেও কথা বলেছিলেন মেসিকে নিয়ে।
তিনি বলেছিলেন, আমি তো মেসি নই। ফিরে এসেই একা দলকে জিতিয়ে ফেলবো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..