সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনায় আক্রান্ত ৬৪ লাখ, মৃত্যু ৩ লাখ ৮৫ হাজার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৪, | ১৬:২৭:০৯ |

করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ছাড়িয়েছে। আর প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮৫ হাজার।

জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ২৯ হাজার ৪৫৩ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৮৭৩ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৫১ হাজার ৫৩০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৭ হাজার ১৪৮ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থায় রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৪৫২ জনের। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮১ হাজার ২৭০ জন।

মৃতের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৬০১ জনের। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।

আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরের স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৮৪ হাজার ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এতে মৃত্যু হয়েছে ৩২ হাজার ৫৪৮ জনের।

ব্রাজিলের পরেই আক্রান্তের দিক থেকে নাম রয়েছে রাশিয়ার। দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ৩১ হাজার ৭১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৫ হাজার ২০৮ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..